সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Share the post
জলিলুর রহমান জনি,  সিরাজগঞ্জ প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশের মতো সিরাজগঞ্জেও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনটির সূচনা হয় ভোরের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
তোপধ্বনির পর জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বে পুলিশ প্রশাসন, র‍্যাব, আনসার-ভিডিপি, জেলা মুক্তিযোদ্ধা দল, এলজিইডি, সমবায় অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, বিআরটিসি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ফুলেল শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশুরাও অংশগ্রহণ করে।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মহান বিজয় দিবসের এই কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জবাসী আবারও শ্রদ্ধাভরে স্মরণ করে জাতির বীর শহীদদের, যাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]