বিজয় দিবসে পাবিপ্রবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Share the post
পাবিপ্রবি প্রতিনিধি: মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, কার্যনির্বাহী সদস্য বিএম মিকাইল হোসাইন, সাজ্জাদুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্ন সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: রাশেদুল হক ও অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির।
‎উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে স্বাধীনতা চত্তরে এসে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার  বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও  নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। র‍্যালি শেষে স্বাধীনতা স্তম্ভে  পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]