‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎ঢাকায় সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের পলায়ন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট এবং জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে সংঘটিত গুলিবর্ষণের ঘটনার পরপরই ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) সীমান্তে কড়া নজরদারি শুরু করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন সীমান্ত বা সীমান্তসংলগ্ন এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ঘটনার পর থেকে অধীনস্থ ১৬টি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালিত হচ্ছে। সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

‎তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন।

‎উল্লেখ্য, হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা দায়িত্বে রয়েছে ৫৫ বিজিবি। সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসীদের পলায়ন প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনগণকে আহ্বান জানানো হয়েছে-সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের তথ্য পেলে যেন দ্রুত নিকটস্থ বিওপি কর্তৃপক্ষকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]