দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে পৌরসভা এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার ও আবুল আজিজ, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, ডিএসকে‘র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাখাওয়াত হোসেন সজিব, বিকাশ সরকার প্রমুখ। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের সন্তান, শহীদ পরিবারের সন্তানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত অফিসার্সবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার পাকিস্তানী বাহিনী এ দেশীয় দোসর আল-বদর, আল সামস্ এর সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করে। বাংলাদেশকে মেধাশুন্য করে দিতে নিদারুণ যন্ত্রণা দিয়ে তাদের হত্যা করা হয়। এমন ন্যাক্কার ঘটনার পরে তৎকালীন প্রধানমন্ত্রী এই দিনকে “শহীদ বুদ্ধিজীবী দিবস” ঘোষণা করেন। এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সকলকে আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]