ধোবাউড়ায় ঘোঁষগাও ইউনিয়নে পণ্য প্রদর্শণী মেলা
আবুল হাশেম,ধোবাউড়া প্রতিনিধি: ধোবাউড়ায় ঘোষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও বাজারের গ্রামে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগীতায় ও স্ট্রমী ফাউন্ডেশন এর অর্থায়নে সিবিও সদস্যদের বানিজ্যক উৎপাদনে আগ্রহী করে তোলার জন্য “পণ্য প্রদর্শনী মেলা -২০২৫” অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার এই পণ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় চারটি সিবিওর পনেরোটি দলের সদস্যরা তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য,শাক সবজি ফল,হাঁস মুরগী ডিম দুধ, কবুতর ইত্যাদি সহ হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন এবং বিক্রির জন্য উপস্থাপন করেন,সকাল এগারোটায় মেলা শুরু হয় এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ মেলায় অংশ গ্রহণ করেন, সকাল এগারো টায় শুরু হয়ে মেলা চলে দুপুর দুইটা পর্যন্ত,সদস্যদের প্রায় সকল পন্য বিক্রি হয়ে যায়,তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত হোন মেলার কর্যক্রমে।ব্যপক উৎসাহ উদ্দীপনা আর আগামীতে আরো বড় পরিসরে আরো বৃহৎ কলেবরে মেলার আয়োজন করবেন বলে সদস্যরা আগ্রহ প্রকাশ করেন।মেলার সার্বিক তত্তাবধান এবং ব্যবস্থাপনায় ছিলেন সিএম মনোয়ার হোসেন,রফিকুল ইসলাম,সুমাইয়া নকরেক।

