নরসিংদীতে র‍্যাবের হাতে ১শ কেজি গাঁজাসহ আটক ২

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর রায়পুরা হতে কভার্ডভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। শবিবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আ.মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫), এবং নিলফামারীর জনঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রায়পুরা উপজেলার মরজাল বাজারস্হ ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ৪টি বড় প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ (একশত) কেজি গাঁজা উদ্ধার সহ গাড়ীর চালক সহ দুইজনকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯৭০০ টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এবিষয়ে রায়পুরা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]