‎নবীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকলকে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে করাতকল পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম পরিচালিত মোবাইল কোর্টে শিবগঞ্জ বাজারের ইব্রাহিম স’মিল, রসুলগঞ্জ বাজারের মায়ীদ চৌধুরী স’মিল এবং পূর্ব তিমিরপুর এলাকার সাম্মী সামিরা স’মিল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ধারা ৭ ও ৮ লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে।‎মোবাইল কোর্টে প্রসিকিউশনে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।

‎প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বনজ সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]