দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পুর্ব আলোচনায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উনার শারীরিক অবস্থা এখনো শঙ্কটাপন্ন। ইতোমধ্যে বিজয় দিবসের দলীয় সকল কার্যক্রম স্থগিতের নোটিশ দেয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি। মহান আল্লাহ যেনো, আমাদের নেত্রীকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দেন।

এসময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি আলহাজ¦ ইমাম হাসান আবুচান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ:সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার সহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদল, শ্রমীক দল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে, উত্রাইল বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সুমন মিয়া, কার্যকরী সভাপতি ও পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, মো: আলিউল আজিম সহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীগণ এবং উত্রাইল বাজারের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]