দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিংগারবিল ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর ১ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় শ্রীপুর বাজার সংলগ্ন মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী হোসেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া এবং সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার।

এছাড়াও উপস্থিত ছিলেন—সিংগারবিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন ভুইঁয়া,সদস্য মোঃ মিজানুর রহমান,সহ-সভাপতি মোঃ সরকার মিয়া (মেম্বার),সদস্য মোঃ আলী হোসেন,এবং ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুশা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দরুদ শরিফ পাঠসহ বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের মানুষ যেন তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার অব্যাহত রাখেন। একই সঙ্গে তারা তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনাতেও দোয়া করার অনুরোধ জানান।

বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে— জনগণ এখনো তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]