ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নে দুর্গাপুরে স্মারকলিপি প্রদান

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দেশের ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবিতে নেত্রকোনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়।

দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত এবং কৃষি কাজে সরাসরি দেশের ক্ষেতমজুররা জড়িত। বর্তমানে দেশে ষাটোর্ধ্ব ক্ষেতমজুরের সংখ্যা অনেক বেশি। এই সকল ক্ষেতমজুররা সারাজীবন দেশের মানুষের মুখের খাবার উৎপাদন করছে, এই ক্ষেতমজুরদের সারা বছর কাজ নেই, তিন বেলা খাবারের ব্যবস্থা নেই, চিকিৎসা নেই, বার্ধক্যজনিত কারণে কাজ করার ক্ষমতা নেই। এরই দাবীগুলো স্মারকলিপিতে তুলে হয়

দাবিগুলো হচ্ছে- অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা চালু করা, ষাটোর্ধ্ব মজুরদের বিনা জমায় মাসে ১০ হাজার টাকা পেনশন প্রদান, দেশের সকল বয়স্ক-বিধবা-প্রতিবন্ধিদের বাচাঁর মতো ভাতা দেয়া, দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ডাক্তার, নার্স, ঔষধ সরবরাহ করা, ক্ষেতমজুরের সন্তানের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, ক্ষেতমজুরের কর্মক্ষম সন্তানদের কারিগরি ট্রেনিং ও বিদেশে চাকুরি দিয়ে সরকারি খরচে পাঠানো।

ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের দৈনিক মজুরি কমপক্ষে আটশত টাকা নির্ধারণ করে নারী-পুরুষ সকলের জন্য সমভাবে দেয়া, হাট-বাজার-ঘাট ও হাওর-বাওড়-বিল-খাস জলাশষের ইজারা বাতিল করে, প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার দেয়া এবং খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ করা।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম, উন্নয়নকর্মী রুপন কুমার সরকার, শামসুল হক, বাকলজোড়া ইউনিয়ন পরিষদের সদস্য জমিলা খাতুন, বাবুল মিয়া এবং ছায়েদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]