মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:মনোহরদী উপজেলার হাফিজপুর এলাকায় দিনদুপুরে অটোচালক রাসেলকে অজ্ঞান করে তার অটোরিকশা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাসেলের পিতার নাম সাহজাহান, এবং তিনি গাজীপুরের কাপাসিয়া থানার বাইসাব গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে রাসেলকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জানা যায়, অটোতে ওঠা যাত্রী সেজে দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে তার মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে হাফিজপুরের স্থানীয়রা রাসেলের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাসেলকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। দিনের আলোয় এমন ঘটনা ঘটার কারণে তারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

