‎বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী সদর ৪ আসনের মনোনীত সংসদ সদস্য মো. শাহজাহান

Share the post

‎‎‎মোঃ আরিফ হোসেন,নোয়াখালী সদর উপজেলার প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে সিটি করপোরেশন ঘোষণা করে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। একই সঙ্গে তিনি নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

‎শনিবার (২৯ নভেম্বর) নোয়াখালী প্রেস ক্লাবে নোয়াখালী-৪ (সদর–সূবর্ণচর) আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎মো. শাহজাহান বলেন, “১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা চারবার আমি এ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলাম। সে সময়ে অবকাঠামো থেকে শুরু করে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন করা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের আমলে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে।”

‎তিনি দাবি করেন, সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় এলে নোয়াখালীর বহু মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী জেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।

‎এসময় তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, সূবর্ণচর এক্সপ্রেস চালু, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্কুল–কলেজ জাতীয়করণ, আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ ফাঁড়ি স্থাপন, কিশোর গ্যাং নির্মূল, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ ও নদীশাসনের মাধ্যমে পর্যটন শিল্পে গতি সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন।

‎‎তিনি আরও বলেন, “সদর ও সূবর্ণচর উপজেলার জন্য আমরা যে উন্নয়ন পরিকল্পনা করেছি, এটি প্রাথমিক ধারণা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করা হবে। সাংবাদিকদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকে, লিখিত আকারে দিলে আমরা তা অন্তর্ভুক্ত করবো।

‎‎মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

‎‎সভায় আরও উপস্থিত ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, কামরুজ্জামান হাফিজ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]