রামগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Share the post
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মোঃ হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামের দুই যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে।
নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে। এবং নাজমুল হাসান একই বাড়ির মৃত শফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মারা যায়। এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মৃতু্যবরণ করে।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]