ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।
উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক জাকির হোসেন মহিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা এবং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করতেই এ আয়োজন।
অনুষ্ঠানে ভোলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ জন ‘চুরাশিয়ান’ বন্ধু অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে, যা বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]

তিন দিনের সফরে চরফ্যাশনের  বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়োন 

Share the post

Share the postমোঃরাশেদ খান ভোলা :ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, সম্প্রতি তিন দিনের সফরে চরফ্যাশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এই সফরটি ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতির এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন। পাশাপাশি ‍তিনি […]