নদী ও পরিবেশ রক্ষায় আমরা নারায়ণগঞ্জের সন্তান এর পরিবেশ উপদেষ্টার সাথে বৈঠক 

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ:আমরা নারায়ণগঞ্জের সন্তান সংগঠনের প্রধান উপদেষ্টা সহ চার জন সদস্য বুধবার ২৬ নভেম্বর বাংলাদেশ পানি ভবন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-এর সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁওয়ের নদী ও পরিবেশ রক্ষা নিয়ে জরুরি আলোচনা হয়।
আলোচনা সভায় নেতৃত্ব দেন আমরা নারায়ণগঞ্জের সন্তান এর প্রধান উপদেষ্টা খন্দকার মাজহারুল হক কায়জার। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি, মুক্তার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ফাহাদুল ইসলাম।
এসময় সংগঠনের সভাপতি মুক্তার হোসেন আজাদ, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও আড়াইহাজার উপজেলায় অবস্থিত নদী- নালা খাল- বিল দখল ও পরিবেশ রক্ষার্থে সরেজমিন পরিদর্শনের জন্য অনুরোধ করেন। তিনি বলেন, আমাদের ঐতিহ্য নদী নালা খাল বিল আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। স্থানীয় প্রভাবশালী ও মেল কারখানা গুলো নিজেদের ইচ্ছামত দখল করে নিচ্ছে। রাতের আধারে ড্রেজার মাধ্যমে নদী ভরাট করে দখলে নিচ্ছে। চৈতি পোশাক কারখানা সহ সকল কারখানার বর্জ্য ও দূষিত পানি সরাসরি নদী ও খালে ফেলা হচ্ছে, এতে ধ্বংস হচ্ছে নদী ও খাল বিল।
সব শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান আগামী জানুয়ারিতে সোনারগাঁ ও আড়াইহাজার নদী ও পরিবেশ রক্ষার্থে সরেজমিন পরিদর্শনের মতামত পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]

নারায়ণগঞ্জে আবাসিক নলকূপের ওপর আরোপিত চার্জ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ‎ ‎

Share the post

Share the postমোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি:‎২৫ এপ্রিল ২০২৬ আবাসিক এলাকায় ব্যবহৃত গভীর নলকূপের ওপর সিটি কর্পোরেশনের আরোপিত চার্জ বাতিলের দাবিতে  নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক […]