ধোবাউড়ায় তিন হাজার মানুষকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা দিলেন বিএনপি নেতা

Share the post

আবুল হাশেম,ধোবাউড়া:ময়মনসিংহের ধোবাউড়ায় প্রায় তিন হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। বুধবার সকালে ধোবাউড়া সরকারি আর্দশ ডিগ্রি কলেজ মাঠে ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিশাল এই ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ -১( ধোবাউড়া – হালুয়াঘাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী প্রখ্যাত আালেম হাফেজ জামাল উদ্দিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কছিম উদ্দিন বিশ্বাস,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুস শহীদ আকন্দ,শাখাওয়াত হোসেন খান,যুবদল নেতা শহিদুল ইসলাম ফকির,আঃ হালিম মোল্লা,আল আমিন প্রমূখ।চক্ষু ক্যাম্পে সতেরশত বিয়াল্লিশ জনকে প্রাথমিক চিকিৎসা,চারশ জনকে চশমা প্রদান এবং ছয়শত ছিয়ান্ন জন ছানী পড়া রোগী নির্নয় করা হয়। ছানী পড়া রোগীদের বিনামুল্যে অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে সালমান ওমর রুবেল বলেন, আমি ২০১২ সাল থেকে প্রতিবছর এই চক্ষু ক্যাম্পের আয়োজন করি,দলীয় নেতাকর্মীদের সাথে এ পর্যন্ত লক্ষাধিক মানুষকে বিনামুল্যে চক্ষু সেবা দিয়েছি। আগামীতেও মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামে চাচী শ্বাশুড়িকে ধর্ষনর অভিযোগ

Share the post

Share the postআবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:ধোবাউড়ায় গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামে দুই সন্তানের জননী চাচী শ্বাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে হরিপুর গ্রামে এঘটনা ঘটেছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম তার পাশের বাড়ির চাচী শ্বাশুড়িকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিমের স্বামী ঢাকায় চাকুরী […]

রেললাইন তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

Share the post

Share the post হাসান মাহমুদ সেলিম ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের দ্বারা রেললাইন তুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (ভোর) সকাল ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট […]