‎ব্যাডমিন্টন খেলার মাঠে শিক্ষার্থী তাহমিদের মৃত্যু

Share the post
কবির হোসেন রাকিব ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরের মেধাবী শিক্ষার্থী তাসবিউল হাসান তাহমিদ ব্যাডমিন্টন খেলার মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু বরন‌ করেন।তাহমিদ(১৬) নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
গতকাল সোমবার রাত ১১টায় কলেজ ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলার একপর্যায়ে পড়ে গেলে সহপার্ঠিরা তাকে নোয়াখালী প্রাইম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই বোনের মধ্যে পরিবারের বড় তাহমিদ হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও চর জাঙ্গালীয়া মিয়াপাড়ার বাসিন্দা হাসান মোরশেদ শিপন এর ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে।
‎পরিবারের পক্ষে থেকে জানায়, তাহমিদ হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও এসএসসি ২০২৫ ব্যাচে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে নোয়াখালী সরকারি কলেক বিজ্ঞান বিভাগের ভর্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]