নওগাঁ জেলা সাইবার দলের পরিচিতি সভা

Share the post

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল—বিএসসিইউপি নওগাঁ জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কেডির মোড় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির শীর্ষ নেতারা ভার্চুয়ালি যুক্ত হন।সভায় সভাপতিত্ব করেন জেলা সাইবার দলের সভাপতি খন্দকার মো. রাসেলুজ্জামান সিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাঈম রাজ।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন—সাইবার জগৎ এখন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নবগঠিত কমিটির সদস্যদের দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার সাথে সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান মিজান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আল-কাফি তুহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর ফেরদৌস, সহ-সভাপতি আশিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশসহ অন্যান্য নেতাদের পরিচিতিও তুলে ধরা হয়।
নওগাঁ জেলা সাইবার দলের নবগঠিত কমিটি ভবিষ্যতে সংগঠনগত কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করে পরিচিতি সভা শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]