ভূমিকম্পে ফাটল ধরেছে সোহরাওয়ার্দী কলেজ ভবনে

Share the post
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনে ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালের ভূমিকম্পে ভবনের দেয়াল, কলাম ও ছাদের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সাক্ষাৎকারে শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের পরপরই ভবনের বিভিন্ন স্থানে চিড় দেখা যায়। পুরাতন ভবনের একটি অংশের দেয়াল খসে পড়ে এবং কয়েকটি বিভাগে ছাদের প্লাস্টার নিচে পড়ে যায়। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভবনের কলামে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে।
এদিকে কলেজের অডিটোরিয়াম ভবনেও দেয়াল ও কলামে গভীর ফাটল ধরা পড়েছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি জানাজানি হতেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]