সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটার বাবলু মার্কেটে ধানের শিষের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রাশিদুল হক রাজু।
প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়া আসনের ধানের শিষের পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলি হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক রবিউল ইসলাম, বিএনপি নেতা খালিদ হোসেন, খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তফা হোসেন মন্টু, মৎস্যজীবী দলের সভাপতি শেখ আরিফুজ্জামান, তাঁতীদলের সভাপতি গোলাম মোস্তফা ও আনিসুজ্জামান আনিচসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ধানের শিষের লক্ষ্য, সংগঠনকে সুসংগঠিত করা এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা নিয়ে আলোচনা হয়।
সৈয়দ আব্দুস সালাম পান্না সাতক্ষীরা।

