দুর্গাপুরে দিনব্যাপী কবিতা উৎসব
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আয়োজন করা হলো তারুণ্যের সৃজনশীল উচ্ছ¡াস ও মানবিক বোধ জাগ্রত করার এক ভিন্নধর্মী আয়োজন দিনব্যাপী কবিতা উৎসব। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার বিজয়পুরের সাদা মাটির পাহাড়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ।
সাদা মাটির নৈসর্গিক সৌন্দর্যের মাঝেই গড়ে ওঠে কবিতা-সংগীতের এক মিলনমেলা। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত কবি, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি মনস্ক মানুষের পদচারণায় মুখর ছিল পাহাড়চূড়া।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।
আলোচনা পর্বে বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশ, বিনির্মাণ ও মানবিক চেতনাকে জাগ্রত করতে কবিতা যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাজ পরিবর্তন, প্রজন্ম গঠন ও নান্দনিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে কবিরা পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। তারা বলেন, বাংলা কবিতা শুধু শিল্প নয় এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার পরিচয় ও নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার প্রেরণা। তাই তরুণদের আলোকিত করতে এবং সাহিত্যচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন আরও ঘন ঘন হওয়া প্রয়োজন।
কবি এনামুল হক পলাশ, মতিন্দ্র মানখিন, পহেলী দে, কামাল হোসাইন, আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন আহমেদ, লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, বিদ্যুৎ সরকার সরকার আজিজ, সজীম শাইন, দেবব্রত, জীবন চক্রবর্ত্তী, ক্রসওয়েল খকসী, মাহমুদুল হাসান শাওন।

