হাসান মাহমুদ সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-জারিয়া লোকাল ট্রেনে গান-পাউডার ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে ময়মনসিংহ জংশনের কাছে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি এবং স্টেশন এলাকা। আগুন দেওয়ার পরপরই ট্রেনের কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে নিরাপত্তা টিমকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্টেশন সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ট্রেনের একাংশে গান-পাউডার ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে সময়মতো তা শনাক্ত হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।ঘটনার পর জংশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিত আগুন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

