মোঃ আরিফ হোসেন।,নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়িতে আজ ১০/১১/২৫ ইং তারিখ রাত ০৭.৪০ ঘটিকার সময় মোটর সাইকেল চালক শোয়েব (২৩), পিতা- মোঃ মিলন, সাং-বারাহিপুর, (নজু মিয়া চৌধুরী বাড়ী), ০৩ নং ওয়ার্ড, ০৮ নং সোনাপুর ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী ও মোটরসাইকেল এর পিছনে বসা আরোহী ফাহিম (২৫), পিতা-আলম, সাং-বারাহিপুর, (নজু মিয়া চৌধুরী বাড়ী), ০৩ নং ওয়ার্ড, ০৮ নং সোনাপুর ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীদ্বয় সোনাইমুড়ী হইতে মাইজদী যাওয়ার সময় সোনাইমুড়ী থানাধীন ০৭ নং বজরা ইউনিয়নের বগাদিয়া সাকিনস্থ মহাসড়ক দ্রুত গতিতে অতিক্রম করাকালে বিপরীত দিক থেকে আসা একজন অজ্ঞাতনামা মহিলা রাস্তা পারাপার করতে ছিল।
এই সময় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল এর চালক শোয়েব (২৩), ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। অপর আরোহী ফাহিম (২৫), কে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।এ সময় তাৎক্ষণিক খবর পেয়ে সোনাইমুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে।

