নারী নির্যাতনমুক্ত স্বাবলম্বী সমাজ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ — সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Share the post
মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জজ মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য (নরসিংদী-৪ মনোহরদী-বেলাব), সিনিয়র সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি ও আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান সরকার দোলন, সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপি; মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি; সাবেক ভিপি গোলাম মোস্তফা; শুক্কুর আলী বিএসসি, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; শাখাওয়াত হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; মাসুদুর রহমান সোহাগ, সদস্য সচিব মনোহরদী উপজেলা যুবদল; শরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল; শাহিনা নাসরিন, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল; এবং শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল।প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জুয়া ও ইভটিজিং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তাদের স্বাবলম্বী করা হবে।
তিনি আরও বলেন, “একটি নারী নির্যাতনমুক্ত, সমঅধিকারভিত্তিক ও স্বাবলম্বী সমাজ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী ও পুরুষ উভয়েই সমানভাবে এগিয়ে যাবে।”অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]