সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে তিন বিএনপি নেতাকর্মী হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ : ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে চলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখ হত্যার তিনটি পৃথক মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
এই তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৫৪৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) মামলার ধার্য তারিখে চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়। তবে জেলা জজ আদালতে মামলার মূল নথি থাকায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হয়নি।সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াসদানি বলেন, “তিনটি হত্যা মামলার চার্জশিট আমরা হাতে পেয়েছি। জেলা জজ আদালত থেকে নথি ফেরত এলে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হবে।”
মামলার পরবর্তী তারিখ ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
পুলিশ দাখিল করা অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ‘হুকুমের আসামি’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।এছাড়া চার্জশিটে যেসব প্রভাবশালী স্থানীয় নেতা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার,সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না,সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী,জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু,জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান,জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে সিরাজগঞ্জে তিন বিএনপি নেতাকর্মী—সোহানুর রহমান রঞ্জু, আব্দুল লতিফ ও সুমন শেখ নিহত হন।পরে ২২ আগস্ট রাতে নিহতদের স্বজনরা পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন,লতিফের বোন সালেহা বেগম,সুমনের বাবা গঞ্জের আলী শেখ।মামলাগুলোতে মোট ৪৬৩ জনের নাম উল্লেখসহ প্রায় ৯০০ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।মামলার মূল নথি ফেরত এলে চার্জশিট গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর আদালত মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]