কায়সার কামালের জনকল্যানমুলক কাজের লিফলেট বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে, ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষনার পর থেকে দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। দলীয় প্রার্থীতা ঘোষনার অনেক আগে থেকেই এলাকায় মানবতার ফেরিওয়ালা বা মানবিক নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তা, হিফজুল কোরআন, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা, সাধারণ মানুষের দুর্দশা লাঘোবে সোমেশ^রী নদীতে কাঠের ব্রীজ নির্মান, মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান, বন্যার্তদের সহায়তা প্রদান, গৃহহীন বৃদ্ধাকে আধাপাকা ঘর উপহার, প্রান্তি পর্যায়ে মেডিক্যাল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন, দুঃস্থ্য ও অসহায় মানুষের বিনামুল্যে চিকিৎসা প্রদান, শিক্ষাকেন্দ্র নির্মানে সহায়তা প্রদান সহ এমন অনেক কাজই করে যাচ্ছেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল, ধানের শীষের প্রার্থী হওয়ায় তার উন্নয়ন, সেবা ও মানবিক কর্মকান্ড নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা

ভবানীপুর গ্রামের পাহাড়ী আদিবাসীরা বলছেন, আমরা জীবন ভর নৌকায় ভোট দিছি কিন্ত এমন মানবকি নেতা পাইছিনা। গুচ্ছগ্রামে মাসির ছেড়িডা নির্যাতিত হইছে, মাসির বাড়িত গিয়া পরিবারের সব দায়িত্ব নিসে, ওই আসামীরেও ধরাইসে কায়সার ভাই, অন্য কেউতো দায়িত্ব নিলো না। আমরা গারো সমাজ তার কাছে খুই কৃতজ্ঞ। সে কোন দল করে আমরা সেইটা দেখতাম না, এমন যোগ্য নেতারেই আমরা এমপি বানাইবাম।

মানবিক এই নেতার উন্নয়ন কর্মকান্ড গুলো, জনগণের কাছে পৌঁছে দিতে রবিবার (০৯ নভেম্বর) দিনব্যাপি বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এলাকার অটোচালক রুহুল আমীন বলেন, ‘‘এমপি না হইয়াই হেইলা আমরার লাগিন যে উহকার করতাছে, এমত নেতারে ভোট না দিলে আল্লাহর টাইন ঠেহা থাকবাম’’। টেহা ছাড়াই আমার আমার বাহের চউক অহারেশন কইরা দিছইন, খালারে মমিসিংহতে চিকিৎসা করাইয়া দিছইন, আমরার মতন গরীবের দোয়া আছে, হগল মাইনষের দোয়ায় বারিস্টার কায়সার কামাল হাস করবাইন’’

এ সময়, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভুঁইয়া, সহ-সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

দলীয় নেতাকর্মীরা বলেন, ব্যারিস্টার কায়সার কামাল শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন মানবসেবক, যিনি অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন ও সহানুভূতির রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। ইতোমধ্যে পাহাড়ী আদিবাসী সম্প্রদায়ের প্রিয়মুখ হয়ে গেছেন তিনি। উনার ব্যবহারে গ্রাম-গঞ্জের প্রতিটি মানুষ তাকে আপন করে নিয়েছেন। তিনি সবসময় বলেন, কথায় নয় আমরা কাজে বিশ^াসী। ধন্যবাদ জানাই আমাদের নেতা কায়সার কামাল ভাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]