শাহজাদপুরের হাবিবুল্লাহ নগরে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : শনিবার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া বাজারে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এম. এ. মুহিতের পক্ষে ভোট চেয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, আমির হোসেন সবুজ, মুজিবুর রহমান মিন্টু, হাজী মনির হোসেন, আব্দুর রউফ, ইটভাটা ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আলমাস আলী, আরাফাত রহমান কোকো পরিষদের নেতা শাহাদাত হোসেন এবং শ্রমিক নেতা শামীম প্রমুখ।
এসময় মোঃ আলমাস আলী বলেন, আমাদের কঠোর পরিশ্রমই সফলতা এনে দেবে। ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীক বিজয়ের সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে।তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, যেন সবাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ময়েন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন অনিক আহমেদ, সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ নগর ইউনিয়ন।বক্তারা আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]