তরুণ্যের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ — সিরাজগঞ্জে জেলা -আপ বাংলাদেশ আহ্বায়ক মো. আব্দুস সবুর তালুকদার

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নতুন প্রজন্মের নেতৃত্বে গঠিত জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম। “আপ বাংলাদেশ”দেশের উন্নয়ন ও পরিবর্তনের অগ্রযাত্রায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ শুরু করেছে। সিরাজগঞ্জ জেলায় সংগঠনটির নেতৃত্বে রয়েছেন মো. আব্দুস সবুর তালুকদার, যিনি জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. আব্দুস সবুর তালুকদার বলেন, “তরুণ্যের শক্তি ও উদ্যমই আগামী বাংলাদেশের ভিত্তি। আপ বাংলাদেশ বিশ্বাস করে— তরুণরাই দেশের রাজনীতি, সমাজ ও অর্থনীতিকে নতুন দিকনির্দেশনা দিতে পারে। আমরা চাই, রাজনীতি হবে দেশপ্রেম, সততা ও সেবার মাধ্যমে জনগণের কল্যাণে।”
তিনি আরও জানান, আপ বাংলাদেশ এখন সারাদেশে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পাশাপাশি তরুণ ভোটারদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে যুব উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উদ্যোগ, ডিজিটাল রাজনীতি প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় সংগঠনটির কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিভিন্ন সভা-সমাবেশ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের অংশগ্রহণমূলক এই উদ্যোগ ভবিষ্যতের রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। বর্তমান প্রেক্ষাপটে তরুণ নেতৃত্বের বিকাশ বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে।
শেষে আহ্বায়ক মো. আব্দুস সবুর তালুকদার বলেন, “আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চাই। আমাদের লক্ষ্য— উন্নত, সুশাসিত ও প্রগতিশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি তরুণ নিজের দক্ষতা ও সততা দিয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]