রায়পুরে চলাচলের পথ বন্ধ করায়, ঘর থেকে বের হতে পারছেনা ৩০ পরিবার

Share the post

আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর (রায়পুর )প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  একটি বাড়ির  চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় ঘর হতে বের হতে পারছে না  প্রায় ৩০টি  পরিবার। চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পরাজী বাড়ির নূর মোহাম্মদের দুই ছেলে তসলিম পরাজী ও ইসমাইল পরাজীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে সরেজমিনে গেলে এমন অভিযোগ  করেন, ভুক্তভোগী হাবিব,শাহাদাত মিজি, আমানত উল্যা, মেহেদী হাসান, জসিম মিজি, রুনা বেগমসহ স্থানীয় প্রায় ৩০টি পরিবার অভিযোগ করেন, আমরা প্রায় ৬০ বছর ধরে এই পথ ব্যবহার করে আসছি। কিন্তু সম্প্রতি তসলিম ও ইসমাইল পরাজী পথটি কেটে ফেলে সেখানে সুপারি গাছ লাগিয়ে দেয়। এতে আমাদের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে আমরা আমাদের ঘর থেকে বাহিরে চলাচল করতে পারছি না।

তারা আরও জানান, পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন প্রতিদিনই নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে না পারা, মৃত্যুর পর মরদেহ বের করতে না পারা এমন নানা সমস্যায় পড়ছেন তারা। স্কুলগামী শিশুরাও নিয়মিতভাবে চলাচলে বাধার মুখে পড়ছে।

অভিযুক্ত তসলিম পরাজী ও ইসমাইল পরাজী দাবি করেন, পথটি আমাদের নিজস্ব জমির ওপর দিয়ে গেছে। তাই আমরা সেটি কেটে ফেলেছি। তবে আমরা নিজেরাও পথ চাই ,পাশের জমির মালিকের সঙ্গে সমন্বয় করে দু’পক্ষের সমান জমি দিয়ে নতুন পথ তৈরির প্রস্তাব দিয়েছি।

এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, যত দ্রুত সম্ভব এ জনসাধারণের হাঁটার পথ পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া না হলে আমাদের জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে পড়বে। সেই বাড়ির  বাসিন্দা  হাবিব চৌকিদার  বলেন,  রাস্তা বন্ধ করে  দিলে আমি প্রতিবাদ  করলে আমাকে তারা অহেতুক মামলা  দেয় এবং এতে আমি ষোল দিন জেল হাজতে ছিলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]