স্কুল শিক্ষককে আটকের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদ কে মিথ্যা মামলা দিয়ে আটক করার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন করেছে। বৃহ:স্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে ঝাঞ্জাইল-শ্যামগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বুধবার রাত ৮ ঘটিকার দিকে বড়বাট্রা এলাকার নিজ বাড়ী থেকে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদ কে আটক করে থানায় নিয়ে আসে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তিতে ওই শিক্ষককে রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে এসে জানতে পারি আমাদের প্রিয় আসাদ স্যার কে মিথ্যা মামলায় এরেস্ট করা হয়েছে। এরই প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আমরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেছি। স্যারের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে স্যারকে মুক্তি না দিলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

ওই বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, ধর্মীয় শিক্ষক আল আসাদ সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয় নয়। যদি তাকে রাজনৈতিক কোন মামলায় দিয়ে আটক করা হয় তাহলে তার প্রতি অবিচার করা হবে। স্থানীয় কোন কোন্দলের কারনে তাকে আটক করা হতে পারে। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, এই সময়ে একজন শিক্ষককে অহেতুক আটক এটা কোন ক্রমেই কাম্য নয়।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রাজনৈতিক মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষককে আটক করা হয়েছে। পরবর্তিতে বৃহ:স্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]