কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা,নগদ টাকাসহ লুটের অভিযোগ

Share the post
কবির হোসেন রাকিব,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরর কমলনগরে মাহফিলের চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার ফজুমিয়ারহাট মাছের আড়তে এমন ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যবসায়ীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিনের মতো মৎস্য আড়তে বসেন ওই ব্যবসায়ী। হঠাৎ স্থানীয় ফজুমিয়ারহাট কাছেমুল উলুম কওমী মাদ্রাসা প্রধান একই এলাকানর মৃত আবদুল মন্নাছের ছেলে মাওলানা ওসমান তার স্থানীয় প্রতিষ্ঠানের মাহফিল উপলক্ষে ৫০০ টাকা চাঁদা দাবি করেন।
দুজনের মধ্যে তর্ক- বিতর্ক হয়। পরে মাওলানা ওসমান ও তার সহযোগীরা অতর্কিভাবে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে হামলাকারীরা তার মাছের আড়দের ক্যাশ থেকে নগদ ৭০ হাজার ছিনিয়ে নেয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাওলানা মো. ওসমান বলেন, বিষয়টি নিয়ে দুজনের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। তার গায়ে আমার হাত পড়েছে। আমরা দুজনে বসে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে নিবো।
কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, এঘটনায় কেউ অভিযোগ করে নাই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]