জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁয় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদরের দুবলহাটিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে চা স্টল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মালঞ্চি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, চা পান শেষে বাড়ি ফেরার পথে হারুন (৫০), তার ছেলে অন্তর (২২) ও আরও কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে গোলামের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার আহমেদ বলেন, “বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”স্থানীয়দের ভাষ্য, জমিজমা সংক্রান্ত একটি মামলার কাগজপত্র যাচাইকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারী হারুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “আটক হারুন পুলিশ হেফাজতে আছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড—তারা জড়িতদের ফাঁসির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]