ইবিতে সাংবাদিক মারধর—তিন শিক্ষার্থী বহিষ্কার, নয়জনকে সতর্ক বার্তা 

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় অর্থনীতি বিভাগের তিন শিক্ষার্থীকে দুই সেমেস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দপ্তরি আদেশে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা।এছাড়াও অর্থনীতি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না ও ২০২০-২০২১ বর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব, এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আদেশে বলা হয়, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষার্থী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়—নাহিদ হাসান সাংবাদিককে তলপেটে লাথি মেরে মোবাইল রিসেট করে রেখে আসে এবং প্রক্টরের কাছে মিথ্যা অভিযোগ দেন; রিয়াজ মোর্শেদ সরাসরি সহায়তা করেন; আর আফসানা পারভীন তিনা সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও উসকানিতে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সিনিয়র–জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতির ভিডিও ধারণ করতে গেলে বিভাগটির কয়েকজন শিক্ষার্থী উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে রিসেট করে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]