দুর্গাপুরের সীমান্ত থেকে বিদেশী মদসহ যুবক আটক

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদের বোতলসহ একজনকে আটক করেছে বর্ডার বার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, ১৫ বোতল আইস ভদকা ও ৯ বোতল এসি বø্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ। আটককৃত যুবক, দুর্গাপুর উপজেলার মিনকী ফান্দা গ্রামের মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমীন (২১)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুুপুর সোয়া ২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।এরআগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মো. রুহুল আমীনকে ২৪ বোতল ভারতীয় মদের বোতলসহ আটক করে বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা নামক এলাকা থেকে বিদেশী মদের বোতলসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি। জব্দকৃত মদের বোতলসহ আটককৃত আসামিকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]