‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ‎ভ্রাম্যমাণ আদালত

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

‎অভিযানকালে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও লেবেল ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহারসহ ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

‎এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মোহাম্মদীয়া ফুড বেকারির স্বত্বাধিকারী মাজিদুর রহমানকে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির স্বত্বাধিকারী মো. সবুজ মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]