গাজী টিভির টকশোতে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: গাজী টেলিভিশনের একটি টকশোতে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব। তিনি জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে এই মামলা করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনে সাংবাদিক কাজী জেসিন সঞ্চালিত ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম জামায়াত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ড. নাহরিন বিবিসি বাংলায় দেওয়া অধ্যাপক জাহিদুল ইসলামের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে দাবি করেন, “জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি ‘জামায়াতের হক’ বলেছিলেন।”
বাদীর দাবি, এ বক্তব্যের মাধ্যমে তিনি ‘ইঙ্গিত দিয়েছেন জামায়াত নেতারা নারী লোভী’, যা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
তবে বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে জাহিদুল ইসলাম বলেছিলেন, “৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হলেও জামায়াতের দ্বারা কেউ হয়রানির শিকার হয়নি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সমর্থকরা এখন আমাদের দিকে ঝুঁকছেন।”
এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “ড. নাহরিন ইসলাম মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমার এবং আমার দলের সম্মান ক্ষুণ্ন করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, নাগরিক অধিকার রক্ষার স্বার্থে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের একটি অংশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলাটি আদালত গ্রহণ করে তদন্তের নির্দেশ দেবে কি না, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]