‎হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান ভাঙচুরে পণ্ড, আহত অন্তত ২০ জন

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে জালাল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পর রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক ও বাধনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে মঞ্চে ওঠে ‘লালন ব্যান্ড’। তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎ঘটনার পর মঞ্চ ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিলেন। হঠাৎ বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে আয়োজক কমিটির কারও মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]