দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় কম্বলসহ আটক – ১

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বল জব্দসহ ১ জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মাহমুদুল হাসান। আটককৃত কম্বলের মুল্য তিনলক্ষ পনের হাজার টাকা।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমেশ^রী নদী দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় কম্বল ট্রলারে বোঝাই করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সোমেশ^রী নদীর চৈতাটি ঘাট এলাকা থেকে কম্বল বোঝাই একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন চোরাকারবারি কৌশলে পালিয়ে যায় এবং পরবির্ততে সোহেল মিয়া (৪৮) নামে একজন চোরাকারবারি কে আটক করি। পরবর্তিতে তার স্বীকারোক্তি মোতাবেক অন্যাদের পরিচয় নিশ্চিত করা হয়। আটককৃত সোহেল চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বলসহ ১ জনকে আটক করা হয়। পরে ধারা- ২৫ ই (১)(ন)/২৫ উ, ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]