সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২ টায় পলাশপোল অস্থায়ী কার্যালয়ে উক্ত সভায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস. এম. মহিদার রহমানের সভাপতিত্বে এবং দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দৈনিক আলোর পরশ পত্রিকার সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। সভায় সংগঠনের গঠনতন্ত্র পাঠ ও কার্যক্রমের অগ্রগতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, স্থানীয় সমস্যা এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ৬ জন নতুন সদস্যকে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সকলের সম্মতিতে এস এম মহিদার রহমানকে সভাপতি এবং মীর আবু বকরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিঃ সহ—সভাপতি বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ—সভাপতি দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ—সভাপতি দৈনিক অনির্বাণ পত্রিকার পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, সহ—সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, সহ—সাধারণ সম্পাদক দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ আব্দুস সালাম পান্না, সহ—সাধারণ সম্পাদক দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক জনদর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজ, প্রচার সম্পাদক দৈনিক সুপ্রভাত পত্রিকার সহ—সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এবিএম সেলিম,ধর্ম সম্পাদক দৈনিক আজাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান, কার্যকরী সদস্য দৈনিক বিডি খবর পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তৌফিকুজ্জামান লিটু, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক খবরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সরদার, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]