নরসিংদীতে আপন চাচা দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করলো

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরাতে বসত বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে আপন চাচা দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।শবিবার (১ নভেম্বর) বেলা পৌঁনে ১টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবু্দ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন, উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামের আবু তোহার ছেলে ফুরা মিয়া (২৬) ও তার ছোট শাকিল মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তোহার সাথে তারই আপন ভাই আউয়াল মিয়ার সাথে বাড়ির বসতভিটা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বসতবাড়ির ভেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই ভাই আউয়াল ও আবু তোহার মাঝে তুমুল বাকবিতন্ডাতার সৃষ্টি হয়।  একপর্যায়ে আউয়াল মিয়ার পক্ষে তার ছেলে-মেয়েসহ স্বজনরা চাচা আবু তোহার সাথে বাকবিতন্ডাতায় লিপ্ত হয়। বাকবিতন্ডাতা তুমুল আকার ধারণ করলে ঘর থেকে আবু তোহার দুই ছেলে শাকিল ও ফুরা মিয়া বের হয়ে তারাও বাকবিতন্ডাতায় জড়িয়ে পরে। পরে আউয়াল মিয়া ও তার স্বজনরা দৌড়ে ঘর থেকে রামদা-ছুরা ও চাপাতি নিয়ে শাকিল ও ফুরা মিয়াকে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এতে তারা দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা কর্তৃক ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে আসি। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত রামদা, ছুরা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ৩ জনকে আটক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও তিনি জানান। এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি উপ্তত্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]