ধোবাউড়ায় তুচ্চ ঘটনায় চুরিকাঘাতে খুন,আটক-৩ নেপথ্যে মাদক ব্যবসার দ্বন্দ্ব

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্চ ঘটনা চোখে টর্চ লাইট ধরা নিয়ে চুরিকাঘাতে এরশাদ আলী(৩৫) নামে একজন খুন হয়েছে।উপজেলার পশ্চিম সোহাগীপাড়া গ্রামে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটেছে।নিহত এরশাদ আলী মৃত হাছেন আলীর ছেলে। তবে খুনের ঘটনার নেপথ্যে রয়েছে মাদক ব্যবসার দ্বন্দ্ব।পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিকের মুদির দোকানে সিগারেট কিনতে যায় এরশাদ আলী। এসময় তার চোখে টর্চ লাইট দিয়ে ডিস্টার্ব করে একই গ্রামের আবুল হোসেন এর ছেলে সাকিব। এসময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়।পরে এরশাদ আলী চলে যায় বাড়িতে। এদিকে সাকিব তার মাদক ব্যবসায়ী পার্টনার শাহজাহানসহ কয়েকজনকে নিয়ে দল গঠন করে। ভোরে এরশাদ আলীকে ফোন করে ডেকে এনে পুনরায় কথা কাটাকাটি এবং মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এরশাদ আলীকে চুরিকাঘাত করা হয়।এসময় স্থানীয়রা আহত এরশাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক দোকানদার মানিক,সাকিব,আশরাফসহ তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মামলার প্রক্রিয়া চলছে,পুলিশ তৎপর,বাকী আসামীরাও গ্রেফতার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]