মনোহরদীতে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলার গরু চোরচক্রের সদস্য আটক

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্যদের কাছ থেকে চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে এবং আরও কয়েকজন পলাতক রয়েছে।
জানা যায়, ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে, মনোহরদী থানাধীন চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে স্থানীয় লোকজন চোরাই গরুসহ এক ব্যক্তিকে আটক করে রাখে। খবর পেয়ে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি:) আতিকুল রহমান, সঙ্গীয় অফিসার এএসআই (নি:) মো. দবির উদ্দিন, ফোর্স সদস্য বিপ্লব মণ্ডল ও সাক্ষী মো. সিরাজ মিয়া, মতি মিয়া (৩০) ও রবিন মিয়া (২৩)-এর সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সবুজ মিয়া (৪০), পিতা মৃত আকবর আলী, সাং অরণ্যপাশা, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ-কে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি ছোট বাছুর ও ৪টি গাভীসহ মোট ৭টি গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯,৭৫,০০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সবুজ মিয়া (৪০) স্বীকার করে যে, সে পলাতক আসামি মো আজিজুল হক (৩২), পিতা অজ্ঞাত, সাং অজ্ঞাত, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা, মোহাম্মদ মিজানুর রহমান (২৪), পিতা ওসমান গনি, সাং চরমান্দালিয়া, থানা মনোহরদী, জেলা নরসিংদী এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জন সহযোগীর সঙ্গে মিলে রাতে গোপনে গোয়ালঘর থেকে গরু চুরি করেছিল।
উদ্ধারকৃত গরুগুলো জব্দ তালিকার মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পেনাল কোড ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানটি পরিচালনা করা হয় মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দের নির্দেশনায়, এবং রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব সফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে।পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তার ও গরুর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]