সাতক্ষীরা তালায় ফুটবল টুর্নামেন্টে খুলনা সান স্পোর্টিং ক্লাবের জয়

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার প্রাইজমানির আট দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তালার চরগ্রাম মাঠে ফাইনালে মুখোমুখি হয় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ও খুলনা সান স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে খুলনা সান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
খেলা শেষে তিনি বলেন, আজকের খেলায় লক্ষাধিক দর্শক সমাগম হয়েছে। আমি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তালায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করব, যাতে দর্শকদের আর কোনো ভোগান্তি না হয়। খেলার আয়োজন ও অংশগ্রহণকারী দলগুলোর প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকাত হোসেন, আমিনুর ইসলাম, উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, সহকারী রেফারি মোজাফফর হোসেন সুহাগ, উত্তম বাচা ও বাবুল হোসাইন। ধারাভাষ্য দেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, মাস্টার অলিউল ইসলাম, জিএম সিরাজুল ইসলাম, সঞ্জয় সরকার, মাস্টার জাকির হোসেন ও আলমগীর হোসেন।
আয়োজক কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ বলেন, তালায় স্মরণকালের অন্যতম বড় এই খেলায় এক লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলাকে কেন্দ্র করে পুরো চরগ্রাম মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]