সোনারগাঁয়ে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একদিনে দুই ইউনিয়ন থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে কে বা কারা লাশ দুটি ফেলে দেয়। ভোরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপর্দি এলাকায় চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রথম গেটের সামনে অজ্ঞাত ব্যক্তিরা রাতের আধারে যুবকের মরদেহ ফেলে চলে যায়।লাশের খবর পেয়ে এসপি-খ সার্কেল ইমরান আহমেদ ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিলানি উদ্ধার করে।
অন্যদিকে, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়নগর এলাকার নতুন রাস্তার পাশে আরেক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে খ- সার্কেল এসপি ইমরান আহমেদ বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। এ পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) জানান, দুটি লাশই অজ্ঞাতনামা যুবকের। পৃথক স্থান থেকে উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]