বন বিভাগের অভিযানে নবীগঞ্জে উদ্ধার ২০ বালিহাস পাখি, দুই শিকারীর জরিমানা

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বুধবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম এবং হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। পরে সালামতপুর বাইপাস এলাকার একটি জলাশয়ে উদ্ধারকৃত বালিহাস পাখিগুলো অবমুক্ত করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়া এবং পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২–এর ৩৮(২) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, “অবৈধভাবে পাখি শিকার ও বন্যপ্রাণী ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]