শাহজাদপুরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার- রহস্যজনক হত্যাকাণ্ডে চাঞ্চল্য

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সিরাজুলের ভাই আজিজুল মণ্ডল জানান, “আমার ভাই দীর্ঘদিন প্রবাসে ছিল। কয়েক মাস আগে দেশে ফিরে আসে। মঙ্গলবার সন্ধ্যায় কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেনি। সকালে শুনি, রাস্তার পাশে তার লাশ পাওয়া গেছে।”
স্থানীয়দের ভাষ্য, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]