আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে মনোহরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

Share the post
মো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য জনাব জহিরুল হক জুয়েল। সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজাম্মেল হক।
দিনব্যাপী এ আয়োজনে ছিল—পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত, অতিথিদের সংবর্ধনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি। বক্তারা বলেন, যুবসমাজই দেশের শক্তি ও ভবিষ্যৎ। তারা আরও বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসের সঙ্গে ভূমিকা রাখছে।
শেষে দেশ ও দলের উন্নতি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মনোহরদী উপজেলা যুবদলের সদস্য কাদির কিবরিয়া রূপক মোড়ল, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেক, ভিপি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা সাম্মির রহমান টিপু, নরসিংদী জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ. কে. এম. বাসেত মোল্লা ভুট্টু, এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]