বাসস্ট্যান্ডে সিএনজি থেকে নামিয়ে দুই যুবককে পিটিয়ে আহত, থানায় অভিযোগ 

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় শহরের পারলা বাসস্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসাপাতালে পাঠায়। আহতরা হলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার সিএনজি চালক মো. বাদশা মিয়া (৪০) ও মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকার ব্যবসায়ী আহমেদ শরীফ রনি (৩৪)। রবিবার রাত ১১টার দিকে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।  পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে রাতেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন, সদর উপজেলার চল্লিশা এলাকার মো. সাহর মিয়া (৩০), ইয়াকিন মিয়া (২৫), সম্রাট মিয়া (২৭) ও তরিকুল ইসলাম (৩৫। তারা সবাই সিএনজি চালক বলে জানা গেছে। আহত সিএনজি চালক বাদশা মিয়া বলেন, ওই দিন রাতে ময়মনসিংহ থেকে তিনজন যাত্রী নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথে নেত্রকোনা পারলা এলাকায় পৌঁছালে ওই চারজন সিগন্যাল দিয়ে সিএনজি থামায়। থামানোর পর তারা আমাকে জোর করে নামিয়ে অহেতুক তর্ক-বিতর্ক শুরু করে। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় যাত্রী আহমেদ শরীফ রনিকেও তারা পিটিয়ে আহত করে।  খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অপর আহত আহমেদ শরীফ রনি বলেন, ময়মনসিংহ থেকে সিএনজি করে মোহনগঞ্জ ফিরছিলাম। পথে নেত্রকোনার পারলায় সিএনজি থামিয়ে  ওই চার যুবক আমাদের বেধড়ক মারধর শুরু করে। মারধরের পর লাঠি খুঁজে ফের পেটানোর চেষ্টা করছিল। ঠিক ওই সময় পুলিশ চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। সদর হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয়দের মাধ্যমে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে পরে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কেন হঠাৎ এমন হামলার ঘটনা ঘটলো বুঝতে পারিনি। আশা করছি পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তার করবে।নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]