বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকতে হবে: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব 

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরার তালায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুল ইসলাম হাবিব বলেন, “বিপদে-আপদে, সমস্যা-সম্ভাবনায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল না করে, বরং জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “তালার কুমিরা ইউনিয়নে সংখ্যালঘু মুকুন্দ ঘোষের জমি দখলের চেষ্টা চলছে বিএনপির কোনো নেতা–কর্মী এতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের স্বার্থে নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
সভায় তিনি দলের তৃণমূল পর্যায়ে ঐক্য, সততা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, অধ্যাপক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ ও যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান আনিছ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]