শাহজাদপুরে প্রফেসর ড. এম. এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে প্রফেসর ড. এম. এ. মুহিতের সৌজন্যে এবং শাহজাদপুর চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, প্রফেসর ড. এম. এ. মুহিত হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক।
বিনামূল্যের এই চিকিৎসা কার্যক্রমে আউটডোরে এক হাজার রোগীকে সেবা প্রদান করা হয়। চার শতাধিক রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হয়, ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. এ. মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম. এ. মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজা ও মো. আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল প্রমুখ।
বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শাহজাদপুর চক্ষু হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]